কবি নজরুল বিশ্ববিদ্যালয়
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা
ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা পরিষদ নির্বাচনে মো. আব্দুল্লাহ আল মামুন সভাপতি ও মাহমুদুল আহসান লিমন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সহসভাপতি ফাহাদুজ্জামান মো. শিবলী, যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত কবির আরিফ, সাংগঠনিক সম্পাদক মশিউজ্জামান খান জছেব, দপ্তর ও প্রচার সম্পাদক পদে আশিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে যুথিকা পাল এবং সদস্য পদে রামিম আল করিম, রাধেশ্যাম, ফাতেহ উল আলম শিশির, তানভীর হাসান, দেলোয়ার হোসাইন, মোফাখখারুল ইসলাম ও মো. আল আমিন নির্বাচিত হয়েছেন।