রাজধানীর কাওরান বাজার এলাকায় প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারে থেকে ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এসময় তিন জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, আলী হোসেন, মো. জাকির হোসেন ও মো. জুয়েল হোসেন।
র্যাব-২ এর এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, বৃহস্পতিবার সাড়ে ১২টার দিকে রাজধানীর কাওরান বাজারের বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের গেটের সামনে অভিযান চালিয়ে প্রাইভেটকারের সিলিন্ডারে বিশেষভাবে লুকিয়ে রাখা ২৪ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় তিন জনকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান, কক্সবাজার থেকে অভিনব কায়দায় গাড়ির সিলিন্ডার কেটে ভেতরে ইয়াবা ঢুকিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল তারা। এ ঘটনায় তেজগাঁও থানায় মামলা হয়েছে।