পঞ্চম শ্রেণির পড়াশোনা:বিজ্ঞান অনুশীলন

 

মিরাজুল ইসলাম

প্রভাষক

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ

           আমাদের পরিবেশ 

 

যোগ্যতাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর            

প্রশ্ন-১:পরিবেশ কীভাবে গড়ে উঠে?

উত্তর: জীব ও জড় জগতের মধ্যকার সুসংহত বিন্যাস ও এদের পারস্পরিক আন্তঃসম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠে আমাদের পরিবেশ।

প্রশ্ন-২: পরিবেশের উপাদান কত প্রকার ও কী কী?

উত্তর:পরিবেশের উপাদান দুই প্রকার। যথা-

           ১। জীব পরিবেশ।

           ২। জড় পরিবেশ।

প্রশ্ন-৩:উদ্ভিদ পরিবেশে বেঁচে থাকার জন্য কীসের উপর নির্ভরশীল?

উত্তর:উদ্ভিদ পরিবেশে বেঁচে থাকার জন্য সূর্যের আলো, মাটি, পানি, বায়ু ইত্যাদির উপর নির্ভরশীল।

প্রশ্ন-৪: বাস্তুসংস্থান কাকে বলে?

উত্তর:কোন স্থানের সকল জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হলো ঐ স্থানের বাস্তুসংস্থান।

প্রশ্ন-৫: বীজের বিস্তরণ কাকে বলে?

উত্তর: মাতৃউদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ।

প্রশ্ন-৬ :সবুজ উদ্ভিদ কীভাবে খাদ্য তৈরি করে?

উত্তর :উদ্ভিদের সবুজ পাতার ক্লোরোফিল সূর্যের আলোক শক্তিকে শোষণ করে পানি ও কার্বন ডাই অক্সাইডকে ব্যবহার করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে।

প্রশ্ন-৭ :উদ্ভিদ ও প্রাণী একে অন্যের উপর নির্ভরশীল কেন?

উত্তর:বেঁচে থাকার জন্য উদ্ভিদ ও প্রাণী একে অন্যের উপর নির্ভরশীল।

প্রশ্ন-৮:খাদ্যজাল কীভাবে তৈরি হয়?

উত্তর:একাধিক খাদ্যশৃঙ্খল একত্রিত হয়ে খাদ্যজাল তৈরি করে।

প্রশ্ন-৯:খাদ্যশৃঙ্খল কাকে বলে?

উত্তর: খাদ্যের উত্পাদক থেকে শুরু করে সর্বোচ্চ খাদক পর্যন্ত পর্যায়ক্রমে বিভিন্ন প্রাণীর মধ্যে একে অন্যকে ভক্ষণ করার মাধ্যমে শক্তি স্থানান্তরের যে ধারাবাহিকতা দেখা যায় তাকে খাদ্যশৃঙ্খল বলে। যেমন: সবুজ উদ্ভিদ ( ঘাস ফড়িং ব্যাঙ)।

প্রশ্ন-১০:মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব কেন?

উত্তর: বুদ্ধি ও জ্ঞানের জন্যই মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব।

প্রশ্ন-১১: পৃথিবীতে সকল শক্তির উত্স কোনটি?

উত্তর:পৃথিবীতে সকল শক্তির উত্স হলো সূর্য।

প্রশ্ন-১২:উদ্ভিদ শক্তি পায় কোথা থেকে?

উত্তর:উদ্ভিদ শক্তি পায় সূর্য থেকে।

প্রশ্ন-১৩:প্রাণী শক্তি পায় কোথা থেকে?

উত্তর:প্রাণী শক্তি পায় খাদ্য থেকে।

প্রশ্ন-১৪:খাদ্যজালের প্রতিটি খাদ্যশৃঙ্খল শুরু হয় কীভাবে?

উত্তর: খাদ্যজালের প্রতিটি খাদ্যশৃঙ্খল শুরু হয় সবুজ উদ্ভিদ থেকে।