বিনোদন রিপোর্ট
আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসছে চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক আসর ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯’। সকাল ১০টায় চলচ্চিত্রে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। প্রতিবছর প্রধানমন্ত্রীর হাত থেকে শিল্পীরা পুরস্কার গ্রহণের সুযোগ পেলেও করোনার কারণে এবার সেই সৌভাগ্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন। জানা গেছে, স্বাগত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যসহ ৪টি বক্তৃতা থাকছে এবারের আয়োজনে। এছাড়া করোনার প্রকোপ থাকলেও বিশেষ ব্যবস্থায় দুটি ভাগে অনুষ্ঠিত হবে আয়োজনটি। পুরস্কার প্রদানের পর থাকবে ৪০ মিনিট ব্যাপ্তির সাংস্কৃতিক আয়োজন। তবে সকল কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনেই করা হবে। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এবার ২৬টি বিভাগে পুরস্কার প্রদান করা হবে।
এবারের আসরে ২০১৯ সালের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন মাসুদ পারভেজ (সোহেল রানা) ও কোহিনূর আক্তার সুচন্দা। এছাড়া ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯’ বিজয়ীদের তালিকায় রয়েছে—
শ্রেষ্ঠ চলচ্চিত্র :ন’ ডরাই ও ফাগুন হাওয়ায়
শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: নারী জীবন
শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র: যা ছিল অন্ধকারে
শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক: তানিম রহমান অংশু (ন’ ডরাই)
শ্রেষ্ঠ অভিনেতা: তারিক আনাম খান (আবার বসন্ত)
শ্রেষ্ঠ অভিনেত্রী: সুনেরাহ বিনতে কামাল (ন’ ডরাই)
শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেতা: ফজলুর রহমান বাবু (ফাগুন হওয়ায়)
শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেত্রী: নারগিস আক্তার (মায়া:দ্য লস্ট মাদার)
শ্রেষ্ঠ খল অভিনেতা: জাহিদ হাসান (সাপলুডু)
শ্রেষ্ঠ শিশুশিল্পী: নাইমুর রহমান আপন (কালো মেঘের ভেলা) ও আফরীন আক্তার (যদি একদিন)
শ্রেষ্ঠ সংগীত পরিচালক: মোস্তাফিজুর রহমান ইমন (মায়া:দ্য লস্ট মাদার)
শ্রেষ্ঠ নৃত্য পরিচালক: হাবিবুর রহমান (মনের মতো মানুষ পাইলাম না)
শ্রেষ্ঠ গায়ক:মৃণাল কান্তি দাস (তুমি চাইয়া দেখো, শাটল ট্রেন)
শ্রেষ্ঠ গায়িকা: মমতাজ বেগম (বাড়ির ওই পূর্বধারে-মায়া:দ্য লস্ট মাদার) ও ফাতিমা-তুয যাহরা ঐশী (মায়া, মায়ারে, মায়া:দ্য লস্ট মাদার)
শ্রেষ্ঠ গীতিকার: নির্মলেন্দু গুণ (ইস্টিশনে জন্ম আমার, কালো মেঘের ভেলা) ও কামাল আবদুল নাসের চৌধুরী (চল হে বন্ধু, মায়া:দ্য লস্ট মাদার)
শ্রেষ্ঠ সুরকার:তানভীর তারেক (আমার মায়ের আঁচল, মায়া:দ্য লস্ট মাদার) ও প্লাবন কোরেশী (বাড়ির ওই পূর্বধারে, মায়া:দ্য লস্ট মাদার)
শ্রেষ্ঠ কাহিনিকার:মাসুদ পথিক (মায়া:দ্য লস্ট মাদার)
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার:মাহবুব উর রহমান (ন’ ডরাই)
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা:জাকির হোসেন রাজু (মনের মতো মানুষ পাইলাম না)
শ্রেষ্ঠ সম্পাদক: জুনায়েদ আহমেদ হালিম (মায়া:দ্য লস্ট মাদার)
শ্রেষ্ঠ শিল্প নির্দেশক:মোহাম্মদ রহমত উল্লাহ বসু ও ফরিদ আহমেদ (মনের মতো মানুষ পাইলাম না)
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক:সুমন কুমার সরকার (ন’ ডরাই)
শ্রেষ্ঠ শব্দগ্রাহক: রিপন নাথ (ন’ ডরাই)
শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা: খন্দকার সাজিয়া আফরিন (ফাগুন হাওয়ায়)
শ্রেষ্ঠ মেকআপম্যান: রাজু (মায়া:দ্য লস্ট মাদার)