শায়েস্তাগঞ্জে রেললাইন ঘেঁষে সবজি বাজার

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা

শায়েস্তাগঞ্জ পৌরসভায় রেললাইন ঘেঁষে গড়ে উঠেছে অস্থায়ী সবজি বাজার। দাউদনগর এলাকার বাজার সম্প্রসারিত হয়ে এখন রেললাইন পর্যন্ত ঠেকেছে। এতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আব্দুল জব্বার নামের এক ব্যবসায়ী বলেন, জীবনের ঝুঁকি নিয়ে এখানে প্রতিদিন বসি। কারণ বাজারের ভেতরে কোনো জায়গা পাইনি। শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের উপসহকারী প্রকৌশলী (পথ) মনির হোসেন বলেন, রেললাইনের পাশে গড়ে ওঠা এ বাজার খুবই ঝুঁকিপূর্ণ। আমি বিষয়টি দেখছি। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ পৌরসভার বিদায়ি মেয়র মো. ছালেক মিয়া বলেন, ইতিমধ্যে বাজারের শেড নির্মাণ করা হয়েছে। তবে ব্যবসায়ী বেশি হওয়ায় সবাইকে শেডের ভেতরে জায়গা দেওয়া সম্ভব হয়নি।