তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
তালার ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের টিনশেড ভবনের অবস্থা বেহাল হয়ে পড়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা বরাবরই জেএসসি ও এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে আসছে। কিন্তু বিদ্যালয়ের অবকাঠামোর অবস্থা খুবই করুণ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছাকির হোসেন জানান, বৃষ্টির দিনে ক্লাস চালু রাখা কঠিন হয়ে পড়ে। এ অবস্থায় তিনি নতুন ভবন নির্মাণের জন্য স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এম ফজলুল হক ব?লেন, ১৯৭২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও দীর্ঘকাল ভবন নির্মাণের জন্য কোনো বরাদ্দ আসেনি।