লালমনিরহাট প্রতিনিধি
তিস্তা নদীর মহাপরিকল্পনা বাস্তবায়ন ও তিনবিঘা এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে শনিবার লালমনিরহাট মিশন মোড় গোলচত্বরে মানববন্ধন ও গণসাক্ষর অভিযান হয়েছে। সুশাসনের জন্য নাগরিক (সুজন), হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম, নদী বাঁচাও আন্দোলন, তারুণ্যের আলো সমাজ কল্যাণ সংস্থা ও সামাজিক সংগঠন পথ-এর আয়োজনে মানববন্ধন ও গণসাক্ষর অভিযানে বক্তব্য দেন সুজন জেলা সভাপতি গেরিলা লিডার ড. এস এম শফিকুল ইসলাম কানু, সহসভাপতি আবদুস সালাম বকুল প্রমুখ। বক্তারা অবিলম্বে তিস্তা নদী সার্বিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প বাস্তবায়ন ও তিনবিঘা করিডোর এক্সপ্রেস ট্রেন চালুর দাবি জানান।