স্টাফ রিপোর্টার, রংপুর
চার দফা দাবি আদায়ে শনিবার রংপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রংপুর প্রেসক্লাব মোড়ে সড়ক অবরোধ করে আন্দোলন করে তারা। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর কাচারি বাজারে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে সেখানেও বিক্ষোভ করেন। এ সময় শিক্ষার্থীরা বলেন, করোনার দোহাই দিয়ে ক্লাস পরীক্ষা না নিয়ে উপরন্তু ফি বাড়ানো হয়েছে। এই অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবি জানান তারা। আগামীতে কোনো পরীক্ষা গ্রহণের উদ্যোগ না থাকায় অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তারা। এ অবস্থায় আন্দোলনে নামা ছাড়া কোনো উপায় নেই তাদের। অবিলম্বে দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।