আরো এক জনের মৃত্যু নতুন আক্রান্ত ১৮

রংপুর বিভাগে করোনা

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুর বিভাগের ছয় জেলায় শনিবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময়ে ঠাকুরগাঁও জেলায় এক জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়েছেন ১২ জন। এ নিয়ে বিভাগে মোট করোনায় ১৫ হাজার ৬১৫ জন আক্রান্ত এবং ৩০১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ১৪ হাজার ৭১৪ জন রোগী সুস্থ হয়েছেন।  বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আব্দুল আহাদ জানান, রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলায় শনিবার সকাল পর্যন্ত করোনায় আরো এক জনের মৃত্যু হয়েছে। শুক্রবার পর্যন্ত দিনাজপুুর জেলায় ১০৮ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ৭০ জনের মৃত্যু হয়েছে, ঠাকুরগাঁও জেলায় ৩৩ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ১৭ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ২৭ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ১৫ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ১১ জনের মৃত্যু এবং পঞ্চগড় জেলায় ২০ জনের মৃত্যু হয়েছে।