কচুয়ায় আট ঘর পুড়ে ছাই

কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা

কচুয়ার তেতৈয়া গ্রামে শুক্রবার গভীর রাতে অগ্নিকাণ্ডে আটটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঐ গ্রামের সাবেক ইউপি সদস্য আবদুুল মান্নানের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয় বলে স্থানীয়রা জানিয়েছে। ক্ষতিগ্রস্তরা হলেন আবদুল মান্নান, আবুল বাশার, জাফর ও ফারুক। কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।