ডোমার (নীলফামারী) সংবাদদাতা
ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) নির্বাচনে সভাপতি প্রার্থী ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার সিনিয়র সাব-এডিটর হিলালী ওয়াদুদ চৌধুরীকে শনিবার ডোমারে জিএমসি মাঠে চতুর্থ জানাজা ও নিজ গ্রামের বাড়ি পার্শ্ববর্তী জলঢাকা উপজেলার ধর্মপাল হাজীপাড়া গ্রামে পঞ্চম জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা সাংবাদিক মরহুম ওবায়দুল মোকাদ্দেছ চৌধুরীর কবরের পাশে দাফন করা হয়। ডোমার জিএমসি মাঠে মরহুমের লাশ আনা হলে ডোমার প্রেসক্লাব, ডোমার রিপোর্টার্স ক্লাব ও ভোরের কাগজ ডোমার প্রতিনিধি ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শুক্রবার ঢাকার বাসায় হঠাত্ বুকে ব্যথা ও শ্বাসকষ্ট দেখা দিলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।