বড়াইগ্রামে দুই বাড়ি ভস্মীভূত

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

বড়াইগ্রামের নগর ইউনিয়নের কুন্ডুপাড়া গ্রামে শুক্রবার সন্ধ্যায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দুটি বাড়ি ভস্মীভূত হয়েছে। স্থানীয় ইউপি সদস্য আলম হোসেন জানান, কুন্ডুপাড়া গ্রামের মৃত কাশেম আলীর ছেলে হাবিবুর রহমানের বাড়িতে তার থাকার ঘরে আকস্মিকভাবে আগুন লাগে। এ সময় আগুন দ্রুত পাশে তার ভাই শাহজাহান আলীর বাড়িতেও ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভায়।