শেরপুর (বগুড়া) সংবাদদাতা
শেরপুর পৌরসভা নির্বাচন চলাকালে শনিবার এক ভুয়া ভোটারকে আটক করে সাত দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জাল ভোট দেওয়ার সময় শেরপুর ডিজে হাইস্কুলের ভোট কেন্দ্র থেকে আবু সাঈদকে আটক করা হয়। পরে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ঐ দণ্ড দেন।