নোভেল করোনা ভাইরাসের মহামারির মধ্যেও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে রেকর্ড করতে যাচ্ছে চীনের সাংহাই। এ বছর শুধু সাংহাইতে বৈদেশিক বিনিয়োগের পরিমাণ হবে ২ হাজার কোটি ডলার। ব্যবসায়ের অনুকূল পরিবেশই এক্ষেত্রে মূল ভূমিকা হিসেবে কাজ করছে। সাংহাইয়ের ব্যাবসায়িক পরিবেশ বিশ্বের শীর্ষ শিল্পোন্নত শহরগুলোর সঙ্গে টেক্কা দিয়ে এগিয়ে যাচ্ছে। বিদেশি বিনিয়োগের পাশাপাশি অনেক সংস্থা তাদের সদর দপ্তরও সাংহাইয়ে স্থানান্তর করছে।