যুক্তরাজ্যে খুচরা বিক্রি ২৫ বছরে সর্বনিম্নে

করোনা ভাইরাসের প্রভাবে বিক্রির দিক থেকে ব্যাপকভাবে পিছিয়ে পড়েছেন যুক্তরাজ্যের খুচরা ব্যবসায়ীরা। গেল বছরে তাদের বিক্রির পরিমাণ ২৫ বছরের মধ্যে সর্বনিম্নে পৌঁছেছে। ফ্যাশন ও গার্হস্থ্য পণ্যগুলোর চাহিদা কমে যাওয়ায় মূলত তাদের বিক্রি কমে গেছে। তাছাড়া রেস্টুরেন্ট ও হোটেলগুলোতেও বিক্রি কমেছে। ক্রিসমাসের মধ্যেও তাদের ব্যবসা ভালো হয়নি বাণিজ্যিক এলাকাগুলোতে দোকান বন্ধ থাকার কারণে। অবস্থা এতটাই বেগতিক যে দেশটির খুচরা বিক্রির পরিমাণ ১৯৯৫ সালের পর সর্বনিম্ন।