ফটো ক্যাপশন

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) দুই দিনব্যাপী বার্ষিক ব্যবসায় সম্মেলন ২০২১ ভার্চুয়াল প্ল্যাটফরমে গতকাল শেষ হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী

০০০০

গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেডের বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন গতকাল ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত। অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম সারওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল ইসলাম, আতাউস সামাদ ও প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন

০০০০

প্রিমিয়ার ব্যাংকের ছয়টি শাখায় (গুলশান অ্যাভিনিউ, শ্যামলী, রাজশাহী, রংপুর, আগ্রাবাদ এবং ওআর নিজাম রোড ব্রাঞ্চ) ভার্চুয়াল প্ল্যাটফরমের মাধ্যমে ইসলামি ব্যাংকিং উইন্ডো সেবার উদ্বোধন করা হয়। ব্যাংকের উপদেষ্টা মুহম্মদ আলী; ব্যবস্থাপনা পরিচালক এম রিয়াজুল করিম, এফসিএমএ; অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়াসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্রাঞ্চের ব্যবস্থাপকদের উপস্থিতিতে এ সেবার উদ্বোধন করা হয়

০০০০০

ওয়ান ব্যাংক লিমিটেড ঢাকা মিরপুরের দারুস সালাম রোডে ব্যাংকের মিরপুর শাখার অধীনে মিরপুর-১ উপশাখা সম্প্রতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলম উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন