ইত্তেফাক রিপোর্ট
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নতুন বছরের দ্বিতীয় সপ্তাহ দাম কমার শীর্ষ তালিকায় উঠে এসেছে জিল বাংলা সুগার। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে। সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে জিল বাংলা সুগারের শেয়ারের দাম ছিল ১৯৯ দশমিক ৯০ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে দাঁড়িয়েছে ১৫৭ দশমিক ১০ টাকা। ফলে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম ৪২ দশমিক ৮০ টাকা বা ২১ দশমিক ৪১ শতাংশ কমেছে। সপ্তাহ জুড়ে কোম্পানিটির শেয়ার সর্বমোট ১ কোটি ৩৫ লাখ ৮৩ হাজার টাকা লেনদেন হয়েছে। যা দৈনিক গড় লেনদেন ২৭ লাখ ১৬ হাজার ৬০০ টাকা।
দাম কমার শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল পরিমার। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দাম সর্বোচ্চ ২০ দশমিক ৯৫ শতাংশ কমেছে। সপ্তাহ জুড়ে কোম্পানিটির শেয়ার সর্বমোট ৫ কোটি ৫৪ লাখ ২১ হাজার টাকা লেনদেন হয়েছে, যা দৈনিক গড় লেনদেন ১ কোটি ১০ লাখ ৮৪ হাজার ২০০ টাকা।
তৃতীয় স্থানে রয়েছে ক্রিস্টাল ইনসিওরেন্স। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দাম সর্বোচ্চ কমেছে ১৬ দশমিক ১৭ শতাংশ। সপ্তাহ জুড়ে কোম্পানিটির শেয়ার সর্বমোট ৪৫ কোটি ৯৭ লাখ ৭৩ হাজার টাকা লেনদেন হয়েছে, যা দৈনিক গড় লেনদেন ৯ কোটি ১৯ লাখ ৫৪ হাজার ৬০০ টাকা। ডিএসইতে দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এডিএনে টেলিকমের ১৫ দশমিক ০৮ শতাংশ, পিপলস ইনসিওরেন্সের ১৩ দশমিক ৩৫ শতাংশ, কন্টিনেন্টাল ইনসিওরেন্সের ১২ দশমিক ৬১ শতাংশ, নর্দান ইসলামি ইনসিওরেন্সের ১২ দশমিক ২৪ শতাংশ, সোনালি আঁশের ১১ দশমিক ৯৯ শতাংশ, দুলামিয়া কটনের ১১ দশমিক ২৮ শতাংশ এবং মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ১১ দশমিক ২৮ শতাংশ শেয়ারের দাম কমেছে।