ইত্তেফাক রিপোর্ট
৩০ বছরে পদার্পণ করল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে গতকাল শনিবার আইইউবিএটির নিজস্ব ক্যাম্পাসে প্রতিষ্ঠাবার্ষিকীর মাসব্যাপী অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান জুবের আলিম এবং উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণিল সাজে সেজেছিল আইইউবিএটি। প্রতিষ্ঠাবার্ষিকী ১৬ জানুয়ারি থেকে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত মাসব্যাপী উদ্যাপন করা হবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভার আয়োজন করা হয়। এতে অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ান-এর স্মৃতিচারণ এবং দেশের উচ্চ শিক্ষায় আইইউবিএটির অবদানের কথা তুলে ধরে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব, উপউপাচার্য অধ্যাপক ড.হামিদা আখতার বেগম, রেজিস্ট্রার অধ্যাপক মো. লুত্ফর রহমান প্রমুখ।