মেয়র নির্বাচিত হলেন যারা

দ্বিতীয়ধাপের পৌরসভার নির্বাচনে একচেটিয়া জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। গতকাল অনুষ্ঠিত ৬০টি পৌরসভার বেশিরভাগ জায়গায় নৌকা প্রতীকের প্রার্থীরা জয়লাভ করেন। অন্যদিকে বিএনপি, অন্যান্য রাজনৈতিক দল বা স্বতন্ত্র প্রার্থীরা তেমন সুবিধা করতে পারেনি। এর আগে গত ২৮ ডিসেম্বর প্রথমধাপের ২৩টি পৌরসভার মধ্যে আওয়ামী লীগ ১৭টি বিজয়ী হয়েছিলো। বিএনপি ২টি এবং স্বতন্ত্র ৩টিতে জয়ী হয়। দ্বিতীয়বারের মতো পৌরসভার মেয়র পদে দলীয় প্রতীকে ভোট হচ্ছে। কাউন্সিলর পদে ভোট হচ্ছে নির্দলীয়ভাবে। গতবার ২০টি রাজনৈতিক দল পৌর নির্বাচনে অংশ নিলেও এবার এখনো পর্যন্ত ৮টি রাজনৈতিক দলের অংশগ্রহণের খবর পাওয়া গেছে। ভোটের আগেই ৬০টি পৌরসভার মধ্যে চারটিতে আওয়ামী লীগ মনোনীতরা বিনাভোটে নির্বাচিত হন। এখনো পর্যন্ত দ্বিতীয়ধাপে ৫৭টি পৌরসভার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে দ্বিতীয় ধাপের নির্বাচনে আওয়ামী লীগ ৪৪টি, বিএনপি ৪টি, জাতীয় পার্টি-জাপা ১টি, জাসদ ১টিতে জয়লাভ করেছে। আওয়ামী লীগ এবং বিএনপির বিদ্রোহী ৭জন জয়ের খবর পাওয়া গেছে।

আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যানুযায়ী, কুমিল্লার চান্দিনায় (ইভিএম) আওয়ামী লীগের শওকত হোসেন ভুইয়া, চট্টগ্রামের সন্দ্বীপে আওয়ামী লীগের মোক্তাদের মাওলা সেলিম, সিরাজগঞ্জের কাজীপুর (ইভিএম) আওয়ামী লীগের আবুল ইমাম মো: কামরান চৌধুরী, নেত্রকোনার মোহনগঞ্জে আওয়ামী লীগের লতিফুর রহমান রতন ও কেন্দুয়ায় (ইভিএম) আওয়ামী লীগের আসাদুল হক ভুঁইয়া, কুষ্টিয়ার কুষ্টিয়া সদরে আনোয়ার আলী, ভেড়ামারায় জাসদের আনোয়ার কবির টুটুল, মিরপুরে আওয়ামী লীগের এনামুল হক ও কুমারখালীতে আওয়ামী লীগের সামসুজ্জামান অরুন (ইভিএম), মৌলভীবাজারের কুলাউড়ায় আওয়ামী লীগের অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, নারায়ণগঞ্জের তারাব (ইভিএম) আওয়ামী লীগের হাসিনা গাজী, শরীয়তপুরের শরীয়তপুর (ইভিএম) আওয়ামী লীগের পারভেজ রহমান জন, কুড়িগ্রামের নাগেশ্বরী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হোসেন ঠাকুর, গাইবান্ধার গাইবান্ধা সদরে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী মতলুবর রহমান ও সুন্দরগঞ্জে জাতীয় পার্টি-জাপার আব্দুর রশিদ রেজা, দিনাজপুরের দিনাজপুর সদরে বিএনপির জাহাঙ্গীর আলম, দিনাজপুরের বিরামপুরে (ইভিএম) আওয়ামী লীগের আক্কাস আলী, বিরগঞ্জে (ইভিএম) স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেন, বগুড়ার সারিয়াকান্দিতে আওয়ামী লীগের মতিউর রহমান মতি, সান্তাহার (ইভিএম) পৌরসভা নির্বাচনে তৃতীয়বারের মতো মেয়র হলেন বিএনপির ভুট্টু, শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী জানে আলম খোকা।

রাজশাহীর কাকনহাটে (ইভিএম) আওয়ামী লীগের আতাউর রহমান খান, বাঘার আড়ানী (ইভিএম) পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুক্তার আলী, রাজশাহীর ভবানীগঞ্জে আওয়ামী লীগের আব্দুল মালেক, সুনামগঞ্জের ছাতকে আওয়ামী লীগের আবুল কালাম, জগন্নাথপুর (ইভিএম) বিএনপির বিদ্রোহী প্রার্থী আক্তারুজ্জামান আক্তার হোসেন, মৌলভীবাজারের কমলগঞ্জে আওয়ামী লীগের মো. জুয়েল আহমদ, নাটোরের নলডাঙ্গা (ইভিএম) আওয়ামী লীগের মনিরুজ্জামান মনির, গুরুদাসপুরে আওয়ামী লীগের মো. শাহনেওয়াজ আলী  ও গোপালপুরে আওয়ামী লীগের রোকসানা মোর্ত্তাজা লিলি।

কিশোরগঞ্জের কুলিয়াচরে আওয়ামী লীগের সৈয়দ হাসান সারওয়ার, ময়মনসিংহের মুক্তাগাছায় আওয়ামী লীগের বিল্লাল হোসেন সরকার, ঝিনাইদহের শৈলকূপায় (ইভিএম) আওয়ামী লীগের কাজী আশরাফুল আজম, মাগুরার মাগুরা সদর (ইভিএম) আওয়ামী লীগের মো. খুরশীদ হায়দার টুটুল, ঢাকার সাভার (ইভিএম) আওয়ামী লীগের হাজী মো. আবদুল গনি, নওগাঁর নজিপুর (ইভিএম) আওয়ামী লীগের রেজাউল কবির চৌধুরী, পাবনার ভা্গুড়ায় আওয়ামী লীগের মো. গোলাম হাসনাইন, ফরিদপুর (ইভিএম) আওয়ামী লীগের খ ম কামরুজ্জামান মাজেদ, সাঁথিয়ায় আওয়ামী লীগের মাহবুবুল আলম বাচ্চু, ঈশ্বরদীতে আওয়ামী লীগের ইছাহক আলী মালিথা, সুনামগঞ্জের সুনামগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের নাদের বখত, হবিগঞ্জের মাধবপুরে বিএনপির প্রার্থী মো. হাবিবুর রহমান মানিক ও নবীগঞ্জে বিএনপির প্রার্থী সাবির আহমদ চৌধুরী, ফরিদপুরের বোয়ালমারীতে আওয়ামী লীগের সেলিম রেজা লিপন, ময়মনসিংহের ফুলবাড়িয়ায় (ইভিএম), আওয়ামী লীগের গোলাম কিবরিয়া, পিরোজপুরের পিরোজপুর (ইভিএম) আওয়ামী লীগের মো. হাবিবুর রহমান মালেক, মেহেরপুরের গাংনীতে আওয়ামী লীগের আহম্মদ আলী (ইভিএম), খাগড়াছড়ি (ইভিএম) আওয়ামী লীগের নির্মলেন্দু চূেধুরী,বান্দরবানের লামায় আওয়ামী লীগের মো. জহিরুল ইসলাম,  সিরাজগঞ্জের সিরাজগঞ্জ আওয়ামী লীগের সৈয়দ আব্দুর রউফ মুক্তা ও রায়গঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের আবদুল্লাহ আল পাঠান, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আওয়ামী লীগের এস এম নজরুল ইসলাম ও বেলকুচিতে আওয়ামী লীগের বিদ্রোহী সাজ্জাদুল হক রেজা,টাঙ্গাইলের ধনবাড়ি (ইভিএম) আওয়ামী লীগের বিদ্রোহী মনিরুজ্জামান বকল, ফেনীর দাগনভূঞা (ইভিএম) আওয়ামী লীগের ওমর ফারুক, নরসিংদীর মনোহরদী (ইভিএম) আওয়ামী লীগের আমিনুর রশিদ সুজন, নোয়াখালীর বসুরহার (ইভিএম) আওয়ামী লীগের আবদুল কাদের মির্জা ও বাগেরহাটের মোংলাপোর্ট (ইভিএম) পৌরসভায় আওয়ামী লীগের শেখ আব্দুর রহমান নির্বাচিত হয়েছেন।