বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, ‘ভারতের পর বাংলাদেশই প্রথম করোনা ভাইরাসের ভ্যাকসিন পাবে।’ শনিবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, দ্রুতই ভারত থেকে করোনা ভাইরাসের ভ্যাকসিন বাংলাদেশে আসবে। ভ্যাকসিন আসার পর সরকারের কাছে হস্তান্তর করা হবে। এরপর সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে। বাংলাদেশে করোনার ভ্যাকসিন এলে দুই দেশই লাভবান হবে। আর ভ্যাকসিনের ক্ষেত্রে ভারত বাংলাদেশকে অগ্রাধিকার দিচ্ছে।