গত বছর সারা বিশ্বে সবচে বেশি অভিবাসন হয়েছে ভারত থেকে । এই সংখ্যা প্রায় ১ কোটি ৮০ লাখ। ২০২০ সালের হিসাব থেকে জাতিসংঘের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। এতে বলা হয়, আমিরাত, যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবে সবচে বেশি ভারতীয় অভিবাসী গেছে। সংস্থাটির ইকনমিকস অ্যান্ড সোস্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট প্রণীত ‘এক নজরে আন্তর্জাতিক অভিবাসন ২০২০’ শীর্ষক প্রতিবেদনে একথা বলা হয়।
এতে বলা হয় ভারতের পর বেশি অভিবাসন হয়েছে মেক্সিকো এবং রাশিয়া থেকে (১ কোটি ১০ লাখ করে)। পরের অবস্থান যথাক্রমে চীন (১ কোটি) এবং সিরিয়ার (৮০ লাখ)। প্রতিবেদনে বলা হয় ভারত থেকে আমিরাতে অভিবাসন হয়েছে ৩০ লাখ, সৌদিতে যুক্তরাষ্ট্রে ২৭ লাখ এবং সৌদিতে ২৫ লাখ। দেশটি থেকে থেকে অস্ট্রেলিয়া, কানাডা, কুয়েত, ওমান, পাকিস্তান, কাতার এবং যুক্তরাজ্যেও বিপুল সংখ্যায় অভিবাসন হয়েছে।