জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯

গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত হয় চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক আসর ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯’। অনুষ্ঠানে দেশীয় চলচ্চিত্রে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিবছর প্রধানমন্ত্রীর হাত থেকে শিল্পীরা পুরস্কার গ্রহণের সুযোগ পেলেও এবার তিনি ভার্চুয়ালি পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নেন। এবারের আসরে চলচ্চিত্রের ২৬টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়। করোনার প্রকোপ থাকলেও স্বাস্থ্যবিধি মেনে পুরস্কার প্রদান অনুষ্ঠানের পাশাপাশি আয়োজন করা হয় ছোট পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠান। সম্মানজনক এই পুরস্কার প্রদান আসরের কিছু স্থিরচিত্র নিয়ে এ আয়োজন—