শেয়ার দর বাড়ার শীর্ষে সিটি ব্যাংক

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে গতকাল অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭২টির বা ২০ দশমিক ০৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। গতকাল শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে সিটি ব্যাংকের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রমতে, গত বৃহস্পতিবার সিটি ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩০ দশমিক ৫০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৩ দশমিক ৪০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ২ দশমিক ৯০ টাকা বা ৯ দশমিক ৫০ শতাংশ বেড়েছে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে তিতাস গ্যাসের ৮ দশমিক ৪০ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের ৭ দশমিক ৮৬ শতাংশ, সোনালি আঁশের ৭ দশমিক ৪৮ শতাংশ, সামিট অ্যালায়েন্স পোর্টের ৭ দশমিক ২৫ শতাংশ, সামিট পাওয়ারের ৬ দশমিক ৫৬ শতাংশ, ইসলামী ব্যাংকের ৫ দশমিক ৮৪ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৫ দশমিক ৭৬ শতাংশ, ডেসকোর ৫ দশমিক ০৩ শতাংশ এবং ব্র্যাক ব্যাংকের শেয়ার দর ৪ দশমিক ৭১ শতাংশ বেড়েছে।