সোনারগাঁও টেক্সটাইলের পর্ষদ সভা ৩১ জানুয়ারি

ইত্তেফাক রিপোর্ট

শেয়ারবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি সোনারগাঁও টেক্সটাইলের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৩১ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য মতে, পরিচালনা পর্ষদের সভায় ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ২০২০ সালের প্রথম প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান হয় শূন্য দশমিক ৪১ টাকা।