একজন মানুষ যখন অপরাধ জগতে পা বাড়ায়, প্রথম সিঁড়িটা হলো মাদকদ্রব্য। একজন মানুষ কিন্তু প্রথমেই মাদক সেবন করে না। করে ধূমপানের নেশা। এই নেশা থেকে আস্তে আস্তে মাদকে আসক্ত হয়। সন্তান কোথায় যাচ্ছে কী করছে, সেটা কিন্তু একজন সচেতন অভিভাবকের দায়িত্ব। এই কাজটুকু যারা নিয়মমতো করে থাকেন তাঁদের সন্তানরা কখনো মাদকের ধারেকাছে ঘেঁষে না। যে কোনো পরিবার এবং সমাজের জন্য মাদক হুমকিস্বরূপ। মাদকাসক্ত ব্যক্তি অন্যায় করতে দ্বিধা করে না। মাদকাসক্তি সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধিসহ শৃঙ্খলা নষ্ট করে। পরিবার, সমাজকে ধ্বংস করে দেয়। তাই বলি—মাদকাসক্ত ব্যক্তিকে নয়, মাদককে ঘৃণা করুন।
মাহফুজুর রহমান খান
চিনিতোলা, মেলান্দহ, জামালপুর