বরিশালে বিএনপি নেতার বাসায় হামলা ভাঙচুরের অভিযোগ

বরিশাল অফিস

নগরীর ভাটিখানায় বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের বাসায় সভা চলাকালীন হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার নগরীর ভাটিখানা এলাকায় স্বপনের বাসায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় বিএনপির চার নেতা আহত হয়েছেন বলে দাবি করেন তিনি। হামলায় গৌরনদীর বিএনপি শামসুল আলম, মোয়াজ্জেম হোসেন এবং ছাত্রদল নেতা হাফিজুল ইসলাম ও মোয়াজ্জেম হোসেন আহত হন।