মৃত্যুবার্ষিকী

মো. শাহজালাল মিয়া

দৈনিক ইত্তেফাকের সাবেক প্রধান নির্বাহী (বিজ্ঞাপন), ঢাকাস্থ কাঠালিয়া থানা কল্যাণ সমিতির সভাপতি, ঢাকা মেট্রোপলিটন স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মিরপুরস্থ শাহ-সাহেব নগর সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি, ডিসকভারি অ্যাডভারটাইজিং ও ডিসকভারি সিকিউরিটি সাভির্সেস লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ মো. শাহজালাল মিয়ার চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে মরহুমের রুহের মাগফেরাত কামনায় নিজ বাড়ি কাঠালিয়ায় কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।