জাতীয় অ্যাথলেটিকস
স্পোর্টস রিপোর্টার
গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেষ হওয়া তিন দিনব্যাপী ৪৪তম জাতীয় জাতীয় অ্যাথলেটিকসে সেরা নারী অ্যাথলেট সেনাবাহিনীর ঋতু আক্তার এবং পুরুষ লড়াইয়ে সেরা অ্যাথলেট হয়েছেন নৌবাহিনীর জহির রায়হান। সেরা সংগঠক হয়েছেন যশোরের শেখ শরাফত একাডেমির প্রতিষ্ঠাতা এস এম শরাফত হোসেন। ২১টি স্বর্ণ পদক পেয়ে নৌবাহিনী চ্যাম্পিয়ন, ১৩ স্বর্ণ সেনাবাহিনীর, একটি স্বর্ণ আনসার এবং একটি স্বর্ণ পেয়েছে পুলিশ।
চারটি স্বর্ণ জয় করেন জহির, হাই জাম্পের ১৭ বছরের রেকর্ড ভেঙেছেন উদীয়মান অ্যাথলেট রিতু আক্তার। তিন হাজার মিটার দৌড়ে ১৭ বছরের রেকর্ড ভেঙ্গেছেন নৌবাহিনীর রিংকি বিশ্বাস। দ্রুততম মানবমানবী হয়েছেন নৌবাহিনীর দুই অ্যাথলেট ইসমাইল এবং শিরিন আক্তার। ১০০ মিটারের পর ২০০ মিটারেও সেরা হন নৌবাহিনীর শিরিন, চারটি স্বর্ণ পেয়েছেন। নৌবাহিনীর জহিরও চারটি স্বর্ণ পদক পেয়েছেন। ১৯৯১ সালে কাস্টমসের অ্যাথলেট মেহেদী হাসান হ্যান্ড টাইমিংয়ে ৪৭.২০ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছিলেন। ৩০ বছর আগের রেকর্ড স্পর্শ করেন জহির। ৯১ সালে কাষ্টমসের অ্যাথলেট মেহেদী হাসানের রেকর্ড স্পর্শ করেন তিনি। এবারও হ্যান্ডটাইমিংয়ে খেলা হয়েছে।