ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, মরণব্যাধি করোনার ভয়কে উপেক্ষা করে আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব ইনশাল্লাহ। রবিবার পৌর সদরের ৭ নম্বর ওয়ার্ডে আয়োজিত বিশাল সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, সে সময় অনেক হেভিওয়েট নেতা রাজধানীতে বসে ঘরের চার দেওয়ালে জীবন বাঁচানোর জন্য নীরবতা পালন করেছেন। জননেত্রী শেখ হাসিনার সঠিক সিদ্ধান্তে আজ করোনা পরিস্থিতি মহামারি আকার ধারণ করতে পারেনি। তিনি দলের জন্য যারা চরমভাবে ক্ষতিকারক তাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।