পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
গত কয়েক দিনের শৈতপ্রবাহে পাইকগাছায় জেঁকে বসেছে শীত। শীত থেকে বাঁচতে মানুষ ছুটছে গরম কাপড়ের দোকানগুলোতে। দরিদ্র ও নিম্নআয়ের মানুষ ভিড় করছেন ফুটপাতের দোকানগুলোতে। এসব দোকানে ২০-৩০ টাকা থেকে শুরু করে ৫০০-৮০০ টাকায় বিভিন্ন ধরনের শীতবস্ত্র পাওয়া যায়। যে যার সাধ্যমতো ক্রয় করছেন শীতবস্ত্র। ক্রেতা শহিদুল ইসলাম জানান, কম দামে ভালো মানের শীতের পোশাক পাওয়া যায় এসব দোকানে। তাই কিনতে এসেছি। সাইদ, মনিরসহ একাধিক ব্যবসায়ী জানান, কিছুদিন আগে শীত কম থাকায় চিন্তায় পড়েছিলাম। শীত বেড়ে যাওয়ায় এখন বেচাকেনা ভালো হচ্ছে।