নাঙ্গলকোটে কালভার্টের পাটাতন ভেঙে গেছে

নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা

উপজেলার বক্সগঞ্জ-গুণবতি (বিশ্বরোড) সংযোগ সড়কের অষ্টগ্রাম মিয়ার বাজারের পশ্চিম পাশের কালভার্টের পাটাতনের মধ্যখান ভেঙে গেছে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। এলাকাবাসী জানায়, মাল বোঝাই ট্রাক এবং অতিরিক্ত মাটি বহন করা ট্রাক্টরের চাপে গত কয়েক দিনে কালভার্টটির মধ্যখান ভেঙে যায়। এতে অনেক দূর ঘুরে চলাচল করতে হচ্ছে। স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল বলেন, কালভার্টটি ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় যাতায়াতে জনসাধারণকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. আবদুল্লাহ্ আল মামুন বলেন, কালভার্টটি মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।