সুজানগরে পেঁয়াজের বাজারে ধস

সুজানগর (পাবনা) সংবাদদাতা

সুজানগরে মূলকাটা পেঁয়াজের বাজারে ধস নেমেছে। কৃষক বিল্লাল হোসেন বলেন, ১০-১৫ দিন আগেও মণ প্রতি ১ হাজার ৪০০ থেকে ৫০০ টাকা দরে পেঁয়াজ বিক্রি হয়েছে। এখন তা ৯০০-১ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। এতে ২০ হাজার টাকা লোকসান হবে। কৃষক আক্কাছ আলী বলেন, বাজারে হঠাত্ ভারতীয় পেঁয়াজ আমদানি হওয়ায় বাজার একদম কমে গেছে। পৌর পেঁয়াজ বাজারের আড়তদার আবুল কালাম বলেন, ভারতীয় পেঁয়াজ আমদানি হওয়ায় দেশি পেঁয়াজের বাজার মন্দা। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ময়নুল হক সরকার বলেন, দেশে পেঁয়াজের ভালো উত্পাদনের সঙ্গে পেঁয়াজ আমদানি হওয়ায় পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।