কামারখন্দে বোরো আবাদে ব্যস্ত কৃষক

কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

বোরো আবাদে ব্যস্ত সময় পার করছেন কামারখন্দের কৃষকরা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর বোরো মৌসুমে ৬ হাজার ৭৭০ হেক্টর জমিতে ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কামারখন্দ গ্রামের কৃষক জালাল উদ্দিন জানান, আমন মৌসুমে ধানের ফলন ও ভালো দাম পেয়ে সাধারণ কৃষকরা খুব খুশি। এখন আমরা বোরো ধান রোপণ করছি। উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত জানান, আধুনিক কৃষি পদ্ধতিতে ধান আবাদের জন্য কৃষকদের পরামর্শ প্রদান করা হচ্ছে। এরই মধ্যে ৩০০ হেক্টর জমিতে বোরো ধান রোপণ করা হয়েছে।