কাশ্মিরে করোনার টিকা নিলেন এসকেএমএস-এর প্রধান 

স্বাস্থ্যসেবা কর্মী হিসেবে করোনা ভাইরাসের প্রথম টিকা নিলেন কাশ্মিরের শের-ই-কাশ্মির ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের (এসকেএমএস) পরিচালক এ জি আহাংগার।  

শনিবার এসকেএমএস উপদেষ্টা রাজীব আর ভাটনগর, সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তারাসহ কাশ্মিরের বিভিন্ন জেলায় করোনার টিকা বিতরণ উদ্বোধন করেন। 

আহাংগার বলেছেন, জম্মু  এবং কাশ্মিরজুড়ে সকল স্বাস্থ্যকর্মীদের জন্য টিকা সরবরাহ  সহজলভ্য এবং তার প্রথম টিকা নেওয়ার কারণ হচ্ছে সবার মধ্যে মনোবল এবং আত্মবিশ্বাস চাঙ্গা করা। 

ইত্তেফাক/এসআর