সিরাজগঞ্জে পৌরসভা নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের বিজয়ী প্রার্থী তরিকুল ইসলাম (৪৫) হত্যার ঘটনায় হত্যার ঘটনায় সদর থানায় মামলা হওয়ার পর বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে স্বপন ব্যাপারীকে নামে একজন আসামিকে গ্রেফতার করা হয়।
এর আগে রবিবার(১৭ জানুয়ারি) রাতে নিহতের ছেলে একরামুল হক হৃদয় বাদী হয়ে পরাজিত প্রার্থী ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন বুদ্দিনকে প্রধান আসামি করে ৩২ জনের নাম উল্লেখ করে আজ্ঞাত আরও ৪০/৫০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করে।
সিরাজগঞ্জে পৌরসভা নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের বিজয়ী প্রার্থী তরিকুল ইসলাম (৪৫) হত্যার ঘটনায় হত্যার ঘটনায় আজ সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ২ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ তরিকুল ইসলাম জানান, অভিযান চালিয়ে স্বপন ব্যাপারীকে (৪৫) গ্রেপ্তার করা হয়। আসামি মামলার এজাহার ভুক্ত ২৭ নম্বর আসামি। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে ।
সিরাজগঞ্জে পৌরসভা নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে ভোট গণনায় ৮৫ ভোটে বিজয়ী হন তরিকুল ইসলাম। ফলাফল ঘোষণা হওয়ার পরপরই পরাজিত প্রার্থী শাহাদত হোসেন বুদ্দিনের সমর্থকদের সঙ্গে বিজয়ী প্রার্থীদের সংঘর্ষ হয়। এ সময় পরাজিত প্রার্থীর সমর্থকদের ধারালো অস্ত্রের আঘাতে বিজয়ী কাউন্সিলর তরিকুল গুরুতর আহত হন। শনিবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে শহরের হাসপাতালে তার মৃত্যু হয়।
ইত্তেফাক/এনএ