মমতাজের ফেসবুক আইডি হ্যাকড

জনপ্রিয় কণ্ঠশিল্পী ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য মমতাজ বেগমের ফেসবুক আইডি হ্যাক করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় মামলা করেছেন মমতাজ। খুব দ্রুত আইডি ফিরে পাবেন বলে আশা করছেন তিনি।

মমতাজ বলেন, ‘রোববার (২১ জানুয়ারি) রাত ৩টা থেকে ৪টার মধ্যে  আইডিটি হ্যাক করা হয়েছে। এটি একটি বিব্রতকর ঘটনা। সকালে সিঙ্গাইর থানায় মামলা করেছি। আশা করছি, পুলিশি ব্যবস্থার মাধ্যমে অচিরেই ফেসবুক আইডিটি ফেরত পাবো।’

আরও পড়ুনঃ মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়ষ্ক মানুষ

উল্লেখ্য, ৩০ জানুয়ারি অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে দুই লাখ ৭৮ হাজার ৮১৬ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন মমতাজ বেগম।

ইত্তেফাক/অনি