গোপালগঞ্জ প্রতিনিধি
জেলার টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়নের বড় ডুমুরিয়া গ্রামে অসময়ে ভাঙছে শান্তখালি খালের দুই পাড়। ইতিমধ্যে ভাঙনে ১০-১৫টি গাছ খালে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে পড়েছে অন্তত ২০টি পরিবারের বাড়িঘর, ফসলি জমি। স্থানীয়রা ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে। ডুমুরিয়া ইউপি চেয়ারম্যান কবির আলম তালুকদার বলেন, বিষয়টি আমরা পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করেছি। ঐ ২০টি পরিবারকে রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য আমরা পানি উন্নয়ন বোর্ডের কাছে দাবি জানাচ্ছি। গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ফয়জুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।