মাস্ক না পরায় সাত ওষুধ ব্যবসায়ীকে জরিমানা

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা

শ্যামনগর উপজেলায় করোনা সংক্রমণ রোধে মুখে মাস্ক ব্যবহার না করায় সাত ওষুধ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হাই সিদ্দিকী।