কালীগঞ্জে দোকানকে লাখ টাকা জরিমানা

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা

কালীগঞ্জে সোমবার সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মোবাইল কোর্ট পরিচালনা করে একটি হলুদের দোকানকে এক লাখ টাকা জরিমানা করেছে। ঐ দোকানের মালিক সাইফুল ইসলামের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল। অভিযান চালিয়ে খাবারের অনুপযোগী ক্ষতিকারক ইটের গুঁড়া, চালের গুঁড়া, মানবদেহের জন্য ক্ষতিকর বিভিন্ন রং জব্দ করা হয়।