নরসিংদীতে দুই ইটভাটাকে জরিমানা

নরসিংদী প্রতিনিধি

পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে রবিবার পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের উদ্যোগে জেলার দুইটি উপজেলায় অভিযান পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হকের নেতৃত্বে অভিযানে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মাঝের চরের মেসার্স মা মনি ব্রিকস ফিল্ডকে ১ লাখ টাকা জরিমানা ও ইটভাটাটি পানি দিয়ে ধ্বংস করা হয়। এছাড়া বেলাব উপজেলার ইব্রাহিমপুরের মেসার্স পায়েল অ্যান্ড শান্ত ব্রিকস ফিল্ডকে (বর্তমান নাম—মেসার্স নাহিদ ব্রিকস ফিল্ড) ৩ লাখ টাকা জরিমানা এবং এক্সকেভেটর দিয়ে ভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়।