শৈলকুপায় ঘরে আগুন লেগে বৃদ্ধার মৃত্যু

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিপুরাকান্দি গ্রামে ঘরে আগুন লেগে আছিরন বেগম (৯০) নামের এক বৃদ্ধা পুড়ে মারা গেছেন। তার স্বামীর নাম মৃত সৈয়দ আলি শেখ। রবিবার সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শৈলকুপা উপজেলার দুধসর ইউনিয়নের চেয়ারম্যান সায়ুব আলি জোয়ার্দার জানান, ঐ অসুস্থ বৃদ্ধা ঘরের বারান্দায় শুয়েছিলেন। এ সময় রান্নার চুলা থেকে ঘরে আগুন লেগে যায়। তিনি ঘরের ভেতরে দগ্ধ হয়ে মারা যান।