ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা
করোনা প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে না আসায় ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে। ১৭ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে দাপ্তরিক কার্যক্রম সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে। শিক্ষার্থীদের জন্য আগের মতোই অনলাইন ক্লাস চালু থাকবে এবং চলমান পরীক্ষাসমূহ এ সময় সীমার বহির্ভূত থাকবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর জানান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতের জন্য মঙ্গলবার থেকে বাসের নতুন শিডিউল কার্যকর হবে।