কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
মুজিববর্ষ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের অংশ হিসেবে কটিয়াদীতে অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১, কিশোরগঞ্জ জেলা। সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কটিয়াদী বাসস্ট্যান্ড থেকে এই ম্যারাথন শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকতারুন নেছা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এম এ জলিল, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষক, ছাত্রছাত্রীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।