ব্যাংকে এফডিআর বিড়ম্বনা

গত ২৩ ডিসেম্বর ইস্টার্ণ ব্যাংক প্রিন্সিপাল শাখায় বিশ লাখ টাকার এফডিআর ভাঙানোর ১৫ দিন পরেও আমার অ্যাকাউন্টে লাভ তো দূরের কথা, মূল টাকাও জমা হয়নি। আমার মূল অ্যাকাউন্ট বংশাল (ইলিংশ রোড) শাখায়। আমি উভয় শাখায় যোগাযোগ করার পরও ব্যাংকের কর্মকর্তা কেউ বলতে পারেননি আমার টাকাটা কোথায়? উদ্বিগ্ন হয়ে ভাবতে থাকি, আমি প্রতারিত হইনি তো! ৬ জানুয়ারি ব্যাংকের প্রিন্সিপাল শাখায় এফডিআরের টাকার হদিস না পেয়ে ব্যাংক থেকে স্টেটমেন্ট সংগ্রহ করি। সেখানেও ১৫ দিন পর এফডিআরের টাকা জমা না হওয়াতে বাংলাদেশ ব্যাংক এবং পাশাপাশি ইস্টার্ণ ব্যাংকের হেড অফিসে অভিযোগ করি। অভিযোগের পর মুহূর্তে ঐ দিন দুপুরেই এফডিআরের সম্পূর্ণ টাকা আমার অ্যাকাউন্টে জমা হয় এবং আমার মোবাইলফোনে ম্যাসেজ পেয়ে মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাই। এফডিআরের টাকাটা এতদিন কোথায় এবং কার কাছে ছিল? টাকাটা আদৌ আত্মসাত্ করার কোনো চক্রান্ত হয়েছিল কি না, সেটা রহস্যই থেকে গেল! পরিশেষে, এফডিআরসংক্রান্ত অভিযোগটি আমলে নিয়ে বাংলাদেশ ব্যাংক ও ইবিএল কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশা করি।

মাহবুবউদ্দিন চৌধুরী

ভুক্তভোগী ব্যাংকগ্রাহক,

ইস্টার্ণ ব্যাংক লিমিটেড,

অ্যাকাউন্ট নম্বর ১০৩১৪৫০০৭৫২৫১,

১৭ হরিচরণ রায় রোড,

ফরিদাবাদ, ঢাকা ১২০৪