সরাইল উপজেলা কৃষি অফিসের ওয়েবসাইটে নেই হালনাগাদ তথ্য

ডিজিটাল বাংলাদেশ স্লোগানে এগিয়ে যাওয়ার কথা বলা হলেও সরাইল উপজেলার কৃষকরা যেমন সঠিক তথ্য পাচ্ছেন না, অন্যদিকে ভুল তথ্যে বিভ্রান্ত হচ্ছেন। সরাইল কৃষি অফিসের ওয়েব পোর্টালের তথ্য ঘেঁটে দেখা  যায়, উপজেলা কৃষি কর্মকর্তার নামের তালিকায় নয়ন মনি সূত্রধর, যিনি বহু আগেই এই উপজেলা থেকে বদলি হয়ে অন্যত্র চলে গেছেন। অথচ অফিস ওয়েব পোর্টালে সাবেক এই উপজেলা কর্মকর্তার নাম ও ছবি রয়ে গেছে। অফিসের ওয়েব সাইটে সব প্রয়োজনীয় তথ্য নেই। প্রায় ৮ মাস ধরে সরাইল কৃষি অফিসের ওয়েবসাইটির তথ্য আপডেট করা হচ্ছে না। বিষয়টির প্রতি ঊর্ধ্বতন  কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এম মনসুর আলী

অরুয়াইল, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া