জেপি নেতার শাশুড়ির ইন্তেকালে শোক প্রকাশ

সাংগঠনিক সম্পাদক ও মানিকগঞ্জ জেলার সভাপতি আবুল খায়ের সিদ্দিকী আবুর শাশুড়ি মায়া খানম (৯০) বার্ধক্যজনিত কারণে গতকাল ভোরে ঢাকার আজগর আলী হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে ও চার মেয়েসহ নাতি-নাতনি রেখে গেছেন। গতকাল বাদ আসর মানিকগঞ্জের গড়পাড়া মাদ্রাসা প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার ইন্তেকালে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃদ্বয় মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানান।