স্পোর্টস রিপোর্টার
ঢাকাস্থ রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সের নাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শহিদ লেফটেন্যান্ট শেখ জামালের নামে নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
এনএসসির চেয়ারম্যান ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেন, ‘তিনি (শেখ জামাল) নিজে একজন সফল টেনিস খেলোয়াড় ছিলেন। আমরা শহিদ লেফটেন্যান্ট শেখ জামালের প্রতি শ্রদ্ধা জানাতে ও ক্রীড়াঙ্গনে তার অবদানকে চিরস্মরণীয় করে রাখতে জাতীয় টেনিস কমপ্লেক্সকে লেফটেন্যান্ট শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স হিসেবে নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছি।