স্টাফ রিপোর্টার, রংপুর
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রংপুরের আয়োজনে, রংপুর সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মেয়র কাপ টি-টুয়েন্টি ক্রিকেট ফাইনালে আজ মুখোমুখি হবে বেগম রোকেয়া পাওনিয়ার্স এবং হাঁড়িভাঙ্গা কাটার্স। রংপুর ক্রিকেট গার্ডেনে ফাইনাল শুরু হবে বেলা ১১টায়। ফাইনাল উপভোগ করার জন্য দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক রংপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র আলহাজ মো. মাহমুদুর রহমান টিটু।