উপহার হিসেবে ২০ লাখ টিকা আসছে কাল

২০ লাখ করোনা ভ্যাকসিন আগামীকাল বুধবার বাংলাদেশে আসছে। অক্সর্ফোড-অ্যাস্ট্রাজেনেকার এ টিকা ভারত সরকার বাংলাদেশকে উপহার হিসেবে দিচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।  মন্ত্রি বলেন, ভারত সরকার বাংলাদেশ সরকারকে টিকা উপহার দেওয়ার ব্যাপারে চিঠি দিয়েছে। চিঠিতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ টিকা দেওয়ার কথা বলা হয়েছে। এই টিকা গ্রহণ করার জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।