রঙ বাংলাদেশের শীতসম্ভার
ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ নিয়ে এসেছে বৈচিত্র্যপূর্ণ শীতসম্ভার। ঝরা পাতা ও জিওম্যাট্রিক থিমে সাজানো নকশায় তাদের নান্দনিক শীত সংগ্রহে রয়েছে মনকাড়া সব উজ্জ্বল রং। নীল, মেরুন, পেস্ট, ম্যাজেন্ডা, বেগুনি আর কমলার সঙ্গে রয়েছে কালো। খাদি, তাঁত সুতি, লিলেন, ভয়েল, অ্যান্ডি ও ইন্ডাস্ট্রিয়াল কাপড়ের পোশাকের নকশা ফুটিয়ে তোলা হয়েছে নানা ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে। এর মধ্যে রয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, এমব্রয়ডারি, হাতের কাজ ইত্যাদি। ট্র্যাডিশানাল পোশাকের পাশাপাশি ওয়েস্টার্ন পোশাকও এই সংগ্রহের বিশেষ আকর্ষণ। রয়েছে শাড়ি, থ্রি-পিস, কুর্তি, সিঙ্গেল কামিজের সঙ্গে লং স্কার্ট, টপস, শাল। এ ছাড়া আনস্টিচড সালোয়ার-কামিজ আর সিঙ্গেল ওড়নাও পাওয়া যাবে নিয়মিত কালেকশনের অংশ হিসেবে। তবে শীত সংগ্রহের মূল আকর্ষণ হলো শাল। কেবল মেয়েদের নয়, ছেলেদের কালেকশনও সমান আকর্ষক।
বসন্ত ভালোবাসায় কে ক্র্যাফট
বসন্তে সাজে প্রকৃতি বয়ে আনে ভালোবাসার অনুভূতি। নানা পোশাকে এ সময়কে রাঙাতে চায় ফ্যাশন হাউস কে ক্র্যাফট। তাই বসন্ত ভালোবাসার এই পোশাক আয়োজনে থাকছে শাড়ি, সালোয়ার-কামিজ, টপস, স্কার্ট, শার্ট, পাঞ্জাবি, টি-শার্ট, বাচ্চাদের পোশাকসহ নানা উপহার সামগ্রী। সময় ও পরিবেশ অনুযায়ী পোশাকে রয়েছে ট্র্যাডিশন ও ট্রেন্ডসের সমন্বয়। পোশাকগুলোর ডিজাইন, কম্পোজিশনকালার এ থাকছে বসন্তের ছোঁয়া ও ভালোলাগার অনুভূতি। এ ছাড়া যুগল পোশাক, ফ্যামিলি পোশাকের রয়েছে বিশেষ সম্ভার।
রং হিসেবে প্রাধান্য দেওয়া হয়েছে বাসন্তী, হলুদ, কমলা, লাল, বেগুনি, ম্যাজেন্ডা, নীল, গোল্ডেন ইয়েলো, মেহেদি সবুজ।
এ. হাকিমের দৃষ্টিনন্দন পর্দা
পুরোনো ঢাকার ইসলামপুর চায়না মার্কেট বেজমেন্টে এ. হাকিম ট্রেডার্সের বিক্রয় কেন্দ্রে মিলবে হরেক ডিজাইনের দেশি-বিদেশি পর্দা ও সোফা কভারের কাপড়। পাশাপাশি কুশন, কুশন কভার, ফোম ও চাদরের কাপড়ও পাওয়া যাচ্ছে।
জারায় রূপচর্চায় অফার
নতুন বছর উপলক্ষে জারা’স বিউটি লাউঞ্জ দিচ্ছে রূপচর্চায় বিশেষ প্যাকেজ অফার। যারা চুল পড়া সমস্যায় ভুগছেন তারা এই শীতে করাতে পারেন কোরোটিন ট্রিটমেন্ট। আর কেরোটিন ট্রিটমেন্ট করালেই ফ্রি পাবেন মেনিকিওর, পেডিকিওর। বডি ম্যাসাজ করালেই পাবেন হেয়ার কাট ও হেয়ার অয়েল ম্যাসাজ ফ্রি। আর তিন নম্বর প্যাকেজ হেয়ার স্পা ও ডায়মণ্ড ফেসিয়াল করালে ফ্রি পাবেন ফুলবডি ম্যাসাজ। এ ছাড়াও বিয়ের এ মৌসুমে জারা’স বিউটি লাউঞ্জ ব্রাইডাল সাজে দিচ্ছে নানা রকম প্যাকেজ অফার।
প্রাণ প্রিমিয়াম ঘি
আনন্দধারা পিঠা উত্সব
প্রাণ প্রিমিয়াম ঘি ও আনন্দধারা যৌথভাবে ঢাকাস্থ প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলের ওয়েশিস প্রাঙ্গণে আগামী ২৫ ও ২৬ জানুয়ারি পিঠা উত্সবের আয়োজন করেছে। এখানে প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেল বিভিন্ন ধরনের পিঠার প্রদর্শনী ও বিক্রয় করবে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক মজাদার পিঠার সমারোহ একই স্থানে পাওয়াটা বেশ দুরূহ ব্যাপার। সেই কাজটি করতেই এমন একটি আয়োজনের ব্যবস্থা হচ্ছে বলে জানান আয়োজক কর্তৃপক্ষ।
লা রিভ পণ্যে ছাড়
‘এন্ড অফ সিজন সেল’-এর আওতায় ৬০% পর্যন্ত ছাড় দিচ্ছে লা রিভ। যাবতীয় শীতের পোশাকসহ ছাড়ের আওতায় পাওয়া যাচ্ছে নারী, পুরুষ ও শিশুদের যেকোনো উত্সব ও ঘরোয়া পোশাক-অনুষঙ্গ। প্রতিষ্ঠানসূত্রে জানা গেছে, পুরুষের সোয়েট শার্ট, শার্ট ও জ্যাকেটে হুডিসহ ক্যাজুয়াল ব্লেজার, জ্যাকেট, ডেনিম, চিনোস ও কার্গো প্যান্টের পাশাপাশি ছাড়ে পাওয়া যাচ্ছে নিয়মিত সেমি ফিটেড ও ফিটেড পাঞ্জাবি, বিভিন্ন ধরনের পায়জামা, টি-শার্ট, ট্রাউজার, ফরমাল শার্ট-প্যান্ট ও বক্সার। নারীদের জন্য রুচিশীল ঘরোয়া পোশাক থেকে শুরু করে রয়েছে জ্যাকেট, কোট, সোয়েটার, সালোয়ার-কামিজ, টিউনিক ও শ্রাগসহ ডেনিম ও শালের আকর্ষণীয় সমাহার।